মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম

Reporter Name / ১০৮ Time View
Update Time : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Oplus_131072

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।

তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।

জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম।

ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন, আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।

আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *