বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

Headline :
দলীয় নেতা ও কর্মীদের কড়া বার্তা, দুর্নীতির সঙ্গে আপোষ নয়,অভিজিৎ  ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির

অতিরিক্ত খাজনা আদায় কুড়িগ্রামে পশুর হাটে

Reporter Name / ৪৪৬ Time View
Update Time : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের ভিত্তিতে রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় ভবিষ্যতে অতিরিক্ত খাজনা আদায় না করার জন্য ইজারাদার পক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *