রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

Headline :
শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের কেরানীগঞ্জে ৯৩ শতাংশ জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name / ২১২ Time View
Update Time : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাহাতিয়ায় ২০২৬ সালের এসএসসি,ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপি এ ৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলাছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় ৮৬ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহনকরেন। প্রথমে ফুল দিয়ে তাদেরকে বরণ করা হয়।

পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্ব সিনিয়র যুগ্মআহবায়ক আইয়ুব চৌধুরীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীজেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও প্রধান বক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান, বক্তব্য রাখেন সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, জি এস মোঃ পারভেজ, ছাত্রনেতা আব্দুল গাফ্ফার, শুভ , শরীফুল ইসলাম দুখু প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *