মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি

Reporter Name / ১৮৮ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সোনাইমুড়ীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামের মতি মিয়া পাটোয়ারী বাড়ির পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করতে বললে, তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে বলেন, “আপনি কি করতে চাচ্ছেন? আপনি কে? আপনি সাংবাদিক হয়েছেন তাই বলে ডিসি-এসপি হয়ে গেছেন? সাংবাদিকদের এখন কোনো মূল্য নেই, আপনি পাবেন তা করে।”এ সময় সাংবাদিকের উপর চড়াও হওয়ারও চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।সাংবাদিক নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *