বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৬৯ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলা ও ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি মামলায় নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল (৪৮), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন (৩৭) এবং হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওহিবুর রহমান মিলন (২৬)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ ও ২০২৩ সালের ঘটনায় সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

আরও জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *