বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সদরঘাটে নৌ শ্রমিকদের সঙ্গে নৌ পুলিশের সভা

Reporter Name / ৩২১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Oplus_131072

সদরঘাটে নৌ শ্রমিকদের সঙ্গে নৌ পুলিশের সভা

হৃদয় ইসলাম :

রাজধানীর সদরঘাটে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার শ্রমিকদের সঙ্গে নৌ পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা এবং সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা।

এছাড়া সদরঘাট ইজারাদার সুমন ভূঁইয়ার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন।

সভায় নৌ পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, ঈদকে ঘিরে সদরঘাট এলাকায় যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ শ্রমিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, ইঞ্জিনচালিত নৌকা থেকে লঞ্চের পেছনে যাত্রী ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে নিয়ম মেনে নিরাপদভাবে নৌযান পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় নৌকা ও ট্রলার শ্রমিকদের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার শপথও করানো হয়।
নৌ পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে সদরঘাট এলাকায় অতিরিক্ত টহল, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *