বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি 

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন

Reporter Name / ৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

 

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের শালবাড়ি-ডাবরা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
জানাজা নামাজ শেষে তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশের সদস্য, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর সেনানীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাঁকে চিরবিদায় জানানো হয়। তাঁর মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *