সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা

Reporter Name / ১৫৭ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণে র‍্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে ডিএমপির চকবাজার থানাধীন পোস্তা এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিবেশবিধি লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, ভেজাল, জালিয়াতি, নকল ওষুধ এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের মতো সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র‍্যাব আরও জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও বিপণনের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *