মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মোঃ তারেক সরকারসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

Reporter Name / ২৭ Time View
Update Time : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Oplus_131072

মোঃ তারেক সরকারসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর এলাকার মোঃ তারেক সরকার (৪০) এবং তার সহযোগী মোঃ পলাশ কবির (৪২)।
র‍্যাব জানায়, মোঃ তারেক সরকার দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন।

তিনি বিভিন্ন ভুয়া ও তথাকথিত ভিআইপি সিম ব্যবহার করে এসব অ্যাকাউন্ট পরিচালনা করতেন এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক সরকার স্বীকার করেছেন, গত প্রায় ৬ বছর ধরে তিনি এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ১ থেকে দেড় কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন।

র‍্যাব-১০ আরও জানায়, তারেক সরকার একসময় সেনাবাহিনীর সদস্য ছিলেন। ২০০৬ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর তিনি তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন।

পরে সেখান থেকেও বিভাগীয় মামলায় চাকরি হারান। সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রতারণার জাল বিস্তার করেন।

অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি দল প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত ২৪ মে নরসিংদীর সঙ্গীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে তার বাসায় অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ফটোশপে তৈরি ভুয়া ছবি জব্দ করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে একই দিনে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তার সহযোগী মোঃ পলাশ কবিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *