বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় বীরগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সুমা খাতুন। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জামের প্রদর্শনী করা হয়। বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।