সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ট্রাফিকের অভিযান

Reporter Name / ৪১১ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

 

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার রাজধানী যানজটকে সহনীয় মাত্রায় রেখে ঢাকা মহানগরবাসীর চলাচল নির্বিঘ করতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।
ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম,গত এক সপ্তাহে ট্রাফিক ওয়ারী বিভাগ মামলা, রেকার এবং আটকসহ মোট ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ৩১টি বাস ডাম্পিং রাখা হয়েছে।
মোহাম্মদ আশরাফ ইমাম জানান, ওয়ারী বিভাগের মধ্য দিয়ে প্রায় ২৫০টি ব্যানারের বাস যাতায়াত করে। অনেক বাসের ফিটনেস ও রোড পারমিট নাই। আবার এক রুটের বাস অন্য রুটে যাতায়াত করে। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড় সকল বাস কাউন্টার ম্যানেজারদেরকে ফিটনেস আছে এরকম সকল বাসের তালিকা দেওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসি ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম এর নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহানের টিম এই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *