মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

Headline :
ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন 

Reporter Name / ৮৮৮ Time View
Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ও বক্তব্য রাখবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

এ কর্মী সম্মেলন উপলক্ষে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতৃবৃন্দ। স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখার পক্ষে এসব তথ্য জানানো হয়।

সাংবাদিকদের সাথে সোমবার ২৩শে ডিসেম্বর মত বিনিময় সভায় গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার,জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *