সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

Headline :
ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন না করার অভিযোগ

Reporter Name / ৭৫৫ Time View
Update Time : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

মুলাদী (বরিশাল):

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র কর্তৃক ঘোষিত তিন দিনের শোক পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কলেজ প্রাঙ্গণে কোনো শোক ব্যানার টানানো হয়নি। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন কিংবা আনুষ্ঠানিক কোনো শোক কর্মসূচিও পালন করা হয়নি। স্থানীয়দের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ করা কলেজ প্রশাসনের দায়িত্ব। উল্লেখ্য কলেজের সভাপতি জাহিদ হোসেন পনির এবং সাবেক সভাপতি ইমদাদুল হক মজনুর নির্দেশে এই জাতীয় শোক পালন করা হয়নি। তারা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজন এবং পুরস্কারপ্রাপ্ত সচিব ছিলেন, এছাড়াও বর্তমান সভাপতি জাহিদ হোসেন পনির নৌকা প্রতীকের নির্বাচন করা সাবেক চেয়ারম্যান আবু হাসনাত জাপানের আত্মীয়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষার্থী শিবলু শিকদার বলেন, বেগম খালেদা জিয়ার শোক পালন না করায় আমরা শোকাহত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া এই বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয় আগামীকাল ৪ঠা জানুয়ারী ২০২৬ রবিবার সকালে নাজিরপুর ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের সামনে মানববন্ধনের আহবান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *