বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ক্ষমতার লোভে গাদ্দারি, ইসলামি আন্দোলনের সাথে আমির মুফতি রেজাউল করিম 

Reporter Name / ৬৩৬ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Oplus_131072

ক্ষমতার লোভে গাদ্দারি, ইসলামি আন্দোলনের সাথে আমির মুফতি রেজাউল করিম

ডেস্ক রিপোর্ট :

ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ইসলামি আন্দোলনের সঙ্গে গাদ্দারির অভিযোগ তুলেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ঢাকা–৫ আসনে আয়োজিত এক জনসভায় তিনি এসব অভিযোগ করেন।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে মুফতি রেজাউল করিম বলেন,
একটি ক্ষমতালোভী শ্রেণী আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। যারা একসাথে চলার সাথীদের সাথেই গাদ্দারি করে, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষের সাথেও দায়িত্বে অবহেলা করবে। এদের বিশ্বাস করা যায় না।
তিনি বলেন, ইসলাম আন্দোলন শুরু থেকেই ইসলামের পক্ষে সুস্পষ্ট অবস্থানে রয়েছে।
আমরা শুরু থেকেই ইসলামের পক্ষে এক বাক্সে কথা বলেছি। এখন সেই এক বাক্স পরিষ্কার—হাতপাখা। ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখা।
জনসভায় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল আদর্শিক ঐক্যের কথা বললেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে ইসলামি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মতে, ওই দল আদর্শ নয় বরং ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছে।
মুফতি রেজাউল করিম আরও বলেন, আদর্শহীন ও সুবিধাবাদী রাজনীতি দেশের জন্য ঝুঁকিপূর্ণ।
যারা নিজেদের সাথীদের সাথেই গাদ্দারি করে, তারা রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষের অধিকার ও দায়িত্বের প্রশ্নেও গাফিলতি করবে।
তিনি ইসলামপন্থীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
ঢাকা–৫ আসনের এই জনসভায় ইসলাম আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *