বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

Headline :

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার 

Reporter Name / ২৮২ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Oplus_131072

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি তলোয়ার, ৫টি চাপাতি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে তথ্য পাওয়া যায়।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভোলা সদর উপজেলার পৌরবাপ্তা এলাকার মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জের কালিন্দি এলাকার মো. সুমন হোসেন (২২)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১০ জানায়, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *