বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ বিবির বাজারে তুচ্ছ ঘটনায় আহত

Reporter Name / ২৬৬ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Oplus_131072

কেরানীগঞ্জ প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কুন্ডা ও বিবির বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের অভিযোগ উঠেছে। গতকাল (রোববার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হিসেবে পরিচিত মো. শাকিলের বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কর্মী কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কবির হোসেন জানান, শাকিল তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে কোপ দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পাশে থাকা এক ব্যক্তি হামলা প্রতিহত করতে এগিয়ে এসে ছুরিটি ধরে ফেলতে চেষ্টা করেন। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত কেটে যায়।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগী কবির হোসেন হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে অভিযুক্ত শাকিলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *