রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

Headline :
অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

Reporter Name / ২০ Time View
Update Time : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Oplus_131072

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

অনুসন্ধানী সাংবাদিক ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর সদরঘাট ফায়ার সার্ভিসের সামনে কোতোয়ালী থানা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নিয়ে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সমাজে দুর্নীতি,অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা গ্রেপ্তার করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোল্লা নাসির, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের দেবাশীষ মজুমদার, সাংবাদিক সঞ্জয়, অশীষ চক্রবর্তী, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল হাওলাদার, ডিজিটাল নিউজের আ. রহমান, আলোকিত কণ্ঠের জয়নাল আবেদীন, চেকপোস্টের প্রতিনিধি, দৈনিক সত্যবানীর সন্ধানের মো. কবির শাহ, দৈনিক নওরোজের মো. হেলাল উদ্দিন ও রুনা লায়লাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
কোতোয়ালী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক সমাজ তাঁর মুক্তি চায়। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোতোয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামপুর, কদমতলী, জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ী, ওয়ারী, কোতোয়ালী, সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিক হাফিজুর রহমান শফিকের দ্রুত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *