শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার

Reporter Name / ২০৬ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার

 

ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ উঠায় জামায়াতের রুকন জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছ

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অভিযোগ রয়েছে, জামায়াতের রুকন জাকির হোসেন ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে সদর হাসপাতাল মোড়ের সিএনজি স্ট্যান্ড ঘিরে ৭০ হাজার ও মহিপাল স্ট্যান্ড থেকে ১ লাখ টাকা নেন তিনি।
এছাড়াও জাকির মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ নামে একটি সংগঠনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ সংগঠনটি কেন্দ্র থেকে অনুমোদিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। (চ্যানেল টুয়েন্টিফোর থেকে সংগৃহীত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *