শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

Reporter Name / ২২৪ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. শহিদুল ইসলাম(২২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।শুক্রবার(১০ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপেজলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে শনিবার(১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল( রামেক) তাকে ভর্তি করা হয়। গুলিবৃদ্ধ শহিদুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস। শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিলেন শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হয় শহিদুল ইসলাম। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *