সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Reporter Name / ২৪৩ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

 

 

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি :

 

শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থা কা চালকসহ ৬ জন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা জোরা পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট মেয়ে মাইসা তাসলিমা মীম (২২) ও চিতলিয়া গ্রামের শোভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নারী রয়েছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্ত জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *