শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জে দীর্ঘদিন পরে নিজের জমি বুজে পেলো জমির মালিক

Reporter Name / ৩০৮ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

মোঃজসিম শেখ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দীর্ঘ ২০ বছর পরে নিজের ৩৮ একর ৪৬ শতাংশ জমি বুঝে পেলো প্রকৃত মালিক শরীফ শেখ ও তার পরিবার।

টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও গ্রামে অর্ধশত বছর পূর্বে পদ্মার ভাঙনে বিলীন হয় তাদের বসতভিটা সহ আবাদি জমি। প্রায় ২০ বছর আগে সেই জমি পুনরায় চর জাগে। পরে যে যার মত সেই জায়গা দখল করে চাষবাস করে আসছিল। সীমানা খুঁজে না পাওয়ায় এতদিন সেই জমি তারা দখলে নিতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরে সার্ভেয়ার গিয়াসউদ্দিন, মন্নান মাষ্টার ও আজিজুর রহমান ঢালী দের মাধ্যমে কয়েক দফায় মেপে তাদের জমি বুঝে পায়।

এ ব্যাপারে জমির মালিক শরীফ শেখের চাচা ইব্রাহিম শেখ বলেন, আমরা আমাদের নদীতে ভেঙে যাওয়া জমি চর জাগার পরে ফিরে পেয়েছি।

জমি বুজে পেয়ে শরীফ শেখ বলেন, অনেক বছর পূর্বে আমাদের বাপ দাদার সম্পদ পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। প্রায় ২০ বছর পূর্বে সেখানে চর জাগে। চর জাগার পর থেকে যে যার মতো সেই জমিতে চাষাবাদ করে আসছিল। এতদিন সীমানা খুঁজে না পাওয়ায় আমরা জমি বুঝে নিতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পর সর্বেয়ারদের মাধ্যমে কয়েক দফায় মেপে সীমানা খুঁজে পাই। এখন আমরা আমাদের জমি বুজে পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *