মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু 

Reporter Name / ৩৬৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নরসিংদীর প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ১০ থেকে ১২ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি।রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা স্টেশনের দিকে যাচ্ছিল। তখন কিশোরটি ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এ সময় ট্রেনের চাকায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় লোকজন রেললাইন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ‘নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *