সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে শুরু হয় দিনব্যাপী বই বিনিময় উৎসব। প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই নিয়ে স্টল বসিয়ে শিক্ষার্থীদের জন্য বই ও শিক্ষা উপকরণ উন্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সংগ্রহ করেন।
সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান, শহরের বিভিন্ন বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করা হয়েছে। এসব বই শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।