রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

Headline :
শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ নিহতের পরিবারের অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন কাবেরী খান পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন ভারী বর্ষণে ও সুপার সাইক্লোন অর্নব এর তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

Reporter Name / ২০ Time View
Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Oplus_131072

আতিকুর রহমান রাসেল পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

শাশুড়ীকে সম্মান করার কথা বলায় রংপুরে পিতা মহুবার রহমান (৫৫) কে পেটে চাকু মেরে হত্যা করলো পুত্র হাসানুর রহমান (২২) ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মহুবার রহমানের পুত্র হাসানুর রহমানের সাথে শশুড় বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে শাশুড়ীসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়ীকে বসতে এবং খেতে বলেন নি। এ নিয়ে জটিলতা তৈরি হলে পিতা মহুবার রহমান পুত্র হাসানুরকে নির্দেশ দেন শাশুড়ীকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে পিতা মহুবার পুত্র হাসানুরকে একটা থাপ্পর দেয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাশুড়ীর সামনে পিতার থাপ্পর খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়না পুত্র হাসানুর। পাশে থাকা একটি চাকু এনে পিতার পেটে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাসানুরকে গ্রেফতারে চেস্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভির জমিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *