সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি

Reporter Name / ২০১ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সাঁথিয়া (পাবনা) সংবাদাতা:

পাবনার সাঁথিয়া পৌরসভার অন্তর্গত কাজীপুর গ্রামে গত দুই রাতের ব্যবধানে তিনটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও অভিযোগ৷ সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন কাজীপুর গ্রামে গত সোমবার ও মঙ্গলবার গভীর রাতে চোরের একটি সংঘবদ্ধ দল আব্দুস শুকুরের ছেলে রওশন আলী এবং সুলতান মোল্লার ছেলে রায়হান মোল্লার বাড়িতে বাড়িতে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

শাপলাকুড়ি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ রওশন আলীর বাড়ী থেকে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা সব মিলে ১২ লক্ষাধীক টাকার জিনওসপত্র নিয়ে গেছে বলে জানান তারা। গত রাতে ঐ একই গ্রামের রুহুল আমিনের ছেলে বাদশার বাড়িতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করে এবং আলমারী ভেঙে ফেলে। বাড়ীর লোকজম টের পেলে চোর পালিয়ে যায় ।

ভুক্তভোগীরা জানান, রাতের অন্ধকারে চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনাটি টের পাননি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *