সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান

Reporter Name / ১৭১ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় ভেজাল ও অননুমোদিত দেশি-বিদেশি ওষুধ বিক্রি ও মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান-এর নেতৃত্বে এবং র‍্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় বাবুবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে চারটি গোডাউন ও ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত দেশি-বিদেশি ও ভেজাল ওষুধের মজুদ পাওয়া যায়। এ অপরাধে ব্যবসায়ী তরিকুল ইসলামকে ৩ লাখ টাকা এবং নাসির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট জরিমানার পরিমাণ ৩ লাখ ২০ হাজার টাকা।
র‍্যাব সূত্র জানায়, জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব ওষুধ আইন অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক, জালিয়াতি, ভেজাল পণ্য ও নকল ওষুধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *