মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ

ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর

Reporter Name / ১৫৮ Time View
Update Time : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Oplus_131072

ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর মুনীর আহম্মদ

স্টাফ রিপোর্টার :

রাজধানীর কদমতলী থানাধীন ঈগল বক্স এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছেন ট্রাফিক ইন্সপেক্টর জনাব মুনীর আহম্মদ। প্রতিদিন ব্যস্ত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তিনি।

বিশেষ করে অফিস সময় ও ব্যস্ত সময়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করছেন তিনি। তার তৎপরতায় সড়কে যানজট অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীরা।

স্থানীয়দের ভাষ্য, আগে যেখানে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হতো, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসায় সাধারণ মানুষের মাঝেও স্বস্তি দেখা দিয়েছে।

সচেতন মহল মনে করছেন, ট্রাফিক বিভাগের এমন কার্যক্রম অব্যাহত থাকলে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *