বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক.

Reporter Name / ৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে ) রাত৯টার দিকে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই নেহারঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *