বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

Headline :
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

ধোলাইপাড়ে ওএমএস ডিলারের বিরুদ্ধে সরকারি চাল–আটা আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১৩২৬ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

হৃদয় ইসলাম :

রাজধানীর ধোলাইপাড় কবরস্থানের সামনে অবস্থিত ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্টে সরকারি চাল ও আটা আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার লায়েবুর রহমানের বিরুদ্ধে।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ট্রাক থেকে চাল ও আটা বিক্রির কথা থাকলেও, বুধবার বিকেল ৪টার আগেই অর্ধেকেরও বেশি মালামাল বিক্রি না করেই ট্রাক নিয়ে স্থান ত্যাগ করেন তিনি। এসময় লাইনে অপেক্ষমাণ দরিদ্র ও মধ্যবিত্ত ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,আমরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বিকেল গড়ানোর আগেই ডিলার বিক্রি বন্ধ করে ট্রাক নিয়ে চলে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বিষয়টি তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামকে ফোনে অবহিত করলে, তিনি সঙ্গে সঙ্গে ডিলারকে ট্রাক ফিরিয়ে আনার নির্দেশ দেন। পরে ট্রাক ফিরে এলে বিক্ষুব্ধ ক্রেতারা ডিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং চোর বলে গালাগাল দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় ১০–১৫ জন ক্রেতাকে চাল ও আটা দিয়ে ডিলার পুনরায় স্থান ত্যাগ করেন।

এ সময় সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে ডিলার লায়েবুর রহমান তার কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন,

আমি সব মাল বাহিরে বিক্রি করে ফেলব, তোর কি,বিষয়টি নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,

এখনও অতিরিক্ত মালগুলোর ব্যালেন্স দেখানো হয়নি। তবে নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে খাতায় স্বাক্ষর ও হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক — যা ওই দিন করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ডিলার ও তদারকি কর্মকর্তার যোগসাজশে সরকারি খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি করা হচ্ছে, ফলে প্রকৃত দরিদ্ররা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি,ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ডিলার লায়েবুর রহমানের ডিলারশিপ স্থগিত বা বাতিল করা হোক, এবং তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এসব চোরাই চাল ও আটা জুরাইন বালুর মাঠ বাজারে বিক্রি করা হয়। অনুসন্ধান চলছে দ্বিতীয় পর্বে চোরাই চাল ও আটা ক্রয়কারীর নাম সহ প্রকাশ করা হবে।এবং সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধনের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে এআরও ডি ১ এর কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে মুঠোফোন জানতে চাইলে, তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *