শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ৫৮৩ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

 

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

হৃদয় ইসলাম :

বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী আবুল বাশার, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন।

এ সময় সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ বলেন, “আমি জিয়ার সৈনিক হিসেবে বিগত সময়ে দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি, ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে কাজ করে যাব।”

সভাপতি এস এম হৃদয় ইসলাম চুন্নু (ঢাকা জেলা জিসপ) তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচন নিয়ে যারা তালবাহানা করছে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের দুশমন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”

এছাড়া বক্তব্য রাখেন প্রকাশনা সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন (সোহাগ), মহানগর দক্ষিণসহ থানা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *