শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চারঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগষ্টের গণমিছিল 

Reporter Name / ৬৯৫ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

 

মোঃশফিকুল ইসলাম (চারঘাট রাজশাহী):

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট শাখার উদ্যোগেজুলাই-আগষ্ট গনঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ০৫.৩০ মিনিটে সরদহ সরকারী কলেজ মাঠ হতে -চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল নামে বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক গণমিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জামায়েত ইসলামীর উপজেলা শাখার সাঃ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃকামরুজ্জামান,জেলা কর্মপরিষদ সদস্য মোঃশোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর,সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত গণমিছিলে প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বলেন ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন,২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচার ব্যবস্থা,প্রশাসন,আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই এবং
ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।
প্রধান অতিথি আরও বলেন জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণ কারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *