বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু থানার অভিযোগ।

Reporter Name / ১৯৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু থানার অভিযোগ।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গিদারী ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছায়দার আলী (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছায়দার আলী উত্তর গিদারী গ্রামের মৃত জারদার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের ছেলে আল-আমিন (২৫) সূত্রে জানা গেছে, ২২ জুন বিকেলে আল-আমিনের চাচাতো বোন শিখা আক্তারের বৌভাত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাসেল মিয়া (২০), তার বাবা গোলজার মিয়া (৪৫) ও অন্যান্য স্বজনরা খাবার খাওয়ার সময় মাংস কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় রাসেল মিয়ার মা মনোয়ারা বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে প্লেটসহ খাবার ছুঁড়ে ফেলেন। ছায়দার আলী এর কারণ জানতে চাইলে গোলজার মিয়ার নেতৃত্বে অন্তত ১৪-১৫ জন একযোগে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

আল-আমিন অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার বাবার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর গোলজার মিয়া হত্যার উদ্দেশ্যে তার বাবার গলা চেপে ধরেন। পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে।

পরিবারের লোকজন ছায়দার আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম শাহিন বলেন,ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *