শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name / ২৯৬ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা কালের ভিটা এলাকায় শিশু শিক্ষার্থীকের ধর্ষনের অভিযোগে রোববার রাতে নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। সোমবার তাকে ধর্ষণ মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। ওই ঘটনায় শিশুর বাবা মমিরুল প্রধান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত ধর্ষক নাজমুল(২৫) ময়মনসিংহ জেলার কোতায়ালী থানার চরকালিবাড়ী এলাকার হাসু মিয়ার ছেলে। সে ভান্নারা কালের ভিটা এলাকায় স্বপরিবারে শ্বশুর নজরুল ইসলামে বাড়ী বসবাস করতো।
থানার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ভান্নারা কালের ভিটা এলাকায় নজরুল ইসলামে বাড়ীতে ভাড়া থেকে মমিরুল কসাইর ব্যবসা ও তার স্ত্রী স্থানীয় কারখানায় চাকুরী করে। ওই বাড়িওয়ালার মেয়ের জামাই নাজমুল ওই বাসায় স্বপরিবারে শ্বশুর বাড়ীতে বাসবাস করে। ৫ জুলাই শিশুর বাবা ও মা কাজে চলে যায়। এ সময় নাজমুল বাড়ীতে শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। পরে রাত ৯টার সময় শিশুর মা বাব ঘটনা বলার পর তারা বিষয়টি পুলিশকে জানায় পরে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তার নামে ধর্ষন মামলা দিয়ে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরন করে পুলিশ।
মৌচাক ফাড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *