রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

Headline :
ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

হিজলার মাদক সম্রাট জলিল র‍্যাব-১১মাদকবিরোধী যৌথ অভিযানে আটক 

Reporter Name / ২৮৮ Time View
Update Time : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

হিজলার মাদক সম্রাট জলিল র‍্যাব-১১  মাদকবিরোধী যৌথ অভিযানে আটক

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল জেলার হিজলা উপজেলার মাদক সম্রাট ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মাদক সম্রাট,  কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে  গত ২৯ জুন রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিভিন্ন হোটেলে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে, দুই জনকে কারাদন্ড সাজা প্রদান করা হয় অভিযানে প্রকাশ্যে স্থানে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জলিল (৩৬) কে ০৬ মাসের কারাদন্ড এবং ২। মোঃ আমির হোসেন (২৮) কে ০৩ মাসের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জলিল (৩৬) বরিশাল জেলার হিজলা থানার আলী আহম্মদ এর ছেলে এবং ২। মোঃ আমির হোসেন (২৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঈশান চন্দ্র নগর গ্রামের খলিল মিয়া এর ছেলে। র‍্যাব আরো জানায়, র‍্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সাজা কার্যকরের নিমিত্তে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *