শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

Reporter Name / ৬৮৪ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৩০ মন মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৩ মে) রাত এগারোটায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় বিতরন করা হয়। পরে নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহরিত এ মাছগুলো ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এই মাছ জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *