বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

Reporter Name / ১৯১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী মাহেন্দ্র এবং মোটর সাইকেলের মুখোমুখি সংযর্ষের ঘটনায় মো.রুহুল আমিন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ফোরলেন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।তিনি কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যপাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চাকুরী করে অবসরে যান। ঘটনার পরপর তাঁর কান,নাক,মুখ থেকে রক্ত ক্ষরন হয়েছিল বলে জানা গেছে।
এতে গুরুতর আহত মাহেন্দ্র’র অপর যাত্রীরা হলেন, আলআমিন (৩৫) ইদ্রিস মিয়া (৪৫) তানিয়া (৪০) ও দুলাল আকন (৪৭)। এদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্হার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী, আহসান মিয়া জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শিক্ষক রুহুল আমিন মোটর সাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *