বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

Headline :
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

Reporter Name / ২২৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

মোঃ শফিকুল ইসলাম( চারঘাট রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবা ড়ি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আগুনে থেকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্না ঘরে খড়ির চুলোতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলোর আগুনে পাশে থাকা শুকনো পাতা ও খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লে ও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।
ওই বাড়ির মালিক মহিদুল ইসলাম জানান, পরিবার নিয়ে বাড়িতে বসবাস করে আস ছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামা কাপুড় ও বের করতে পারি নাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *