বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৩৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌ম জেলার রৌমারী‌ উপজেলায় ইয়াবা ট্যাব‌লেট প্যাকেট করার সময় মোঃ র‌ফিক মিয়া (৩৬) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক কারবা‌রি র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, র‌ফিক এলাকার চি‌হ্নিত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাব‌লেট প্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে হানা দেয় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নো চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *