শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম

Reporter Name / ২৮৩ Time View
Update Time : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজ বাদ কলাপাড়া এতিমখানা জামে মসজিদে হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন(উদ্ভাবক) মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা পরিচালক ই-শিক্ষালয়, এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করেন।
‘পড়ো তোমার রবের নামে যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন সূরা ক্বলাম’ এই মহতী উদ্যোগ নিয়ে কুরআন শিক্ষা কার্যক্রমে ১১০ জন বয়স্ক পেশাজীবী প্রশিক্ষনার্থী নিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ছাত্র ও শ্রমজীবী রয়েছেন।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জব্বার বলেন, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে কুরআন শিক্ষার এরকম একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। প্রশিক্ষক যথেষ্ট আন্তরিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন। আশা করছি আমি নির্দিষ্ট সময়ে কুরআন শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারবো।
প্রশিক্ষণ কোর্স পরিচালনায় সহায়তাকারী মাসুম খান বলেন, রমজান মাসে এরকম একটি মহতী উদ্যোগে শরীক হতে পেরে ভালো লাগছে। মাওলানা কাউসার হোসাইন এর এটি দ্বিতীয় ব্যাচ। এর আগে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তারা এখন কোরআন শরীফ পড়তে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *