মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কদমতলীতে গাঁজাসহ র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৭২ Time View
Update Time : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কদমতলীতে গাঁজাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ মো. কামাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব-১০ জানায়, শুক্রবার (৩১ জুলাই) ঢাকার কদমতলী থানাধীন কদমতলী শিল্প এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ৪ কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮০ হাজার টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্যসহ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দুর্গাপুর পূর্বপাড়া এলাকার মৃত ইউনুস ড্রাইভারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *