বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

ঈদের পরদিনও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকরা

Reporter Name / ৩৫৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ঈদের পরদিনও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকরা

বিশেষ প্রতিনিধি :

আজ ১৮ ই জুন ২০২৪ ইং ঈদ-উল-আযাহার পরের দিন সায়েদাবাদ হানিফ কাউন্টারে ৭০০ থেকে ৮০০ টাকা করে ভাড়া নিচ্ছে। ঢাকা থেকে বরিশাল সবসময় জনপ্রতি ভাড়া ৫০০ টাকা থাকলেও ঈদ- উল-আযাহার পরের দিনও ২০০ থেকে ৩০০ টাকা করে বেশি নিচ্ছে বাস মালিকরা। যাত্রীদের অভিযোগ ঈদের পর দিন কেন ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি নিবে? এগুলো দেখার মত কি কেউ নেই? রাজনৈতিক বড় বড় নেতারা ও প্রশাসনের কর্তাব্যক্তিরা বক্তব্যে বলেন, কোনো যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়া যাবে না। এক ভুক্তভোগী যাত্রী বলেন, ভোক্তা অধিকার অনেক কিছু নিয়ে কাজ করে, কিন্তুু যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়, এই নিয়ে কোন কাজ করতে তো দেখি না। যাত্রীদের দাবি প্রশাসন ও ভোক্তা অধিকার যেন এবিষয়ে নজর রাখেন। যাত্রীরা বলেন, প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর এবিষয়ে জোরালো নজর থাকা দরকার। তা হলে আমাদেরকে বাস ভাড়া আর বেশি দিতে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *