বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

সিরাজদিখানে নির্বাচনী সহিংসতায় জেরে নিহত ১

Reporter Name / ৩৮১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সিরাজদিখানে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় প্রতিপক্ষের হামলায় হাশেম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ৩জুন বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাশেম বরিশাল জেলার বাসিন্দা । সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ এর ব্যক্তিগত সহকারি এবং গাড়ি চালক। তার শ্বশুরবাড়ি চান্দের চর এলাকায় স্বস্ত্রীক বসবাস করতেন।
গত ২৯ মে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল মার্কার প্রার্থী মাইনুল হাসান নাহিদ এর পক্ষে কাজ করেন নিহত হাশেম।কাপ পিরিচ মার্কায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু বক্কর এর সমর্থকদের সাথে এ নিয়ে বিরোধ চলে আসছিল তার সাথে। সোমবার বিকেলে হাশেমের উপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এ সময় নিহতের পায়ে গুলি করে এবং মাথায় দা দিয়ে কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিরাজদিখান থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে গেছে।৫ নং বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতা কে কেন্দ্র করে খুন হন হাসেম।
এই খুনের বিষয়টি নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *