বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

যাত্রাবাড়ী আইনশৃঙ্খলার চরম অবনতি প্রতিনিয়ত ঘটছে ছিনতাই খুন ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name / ৩৬৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

যাত্রাবাড়ী আইনশৃঙ্খলার চরম অবনতি প্রতিনিয়ত ঘটছে ছিনতাই খুন ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কাউসার একটি মশার কয়েল স্ট্যান্ড কারখানায় কাজ করতেন।

কাউসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন বলেন, ‘আমি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টুরীতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে যাচ্ছে। আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউসার মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় থাকত। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানিয়েছি।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার সময় খাদিজা নামের এক নারী রিকসা দিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা এলাকায় রিকসা থামিয়ে তার নিকট থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ওই নারী যাত্রাবাড়ী থানায় গিয়ে হাউমাউ করে কেঁদে থানার ডিউটি অফিসার রুমে ছিনতাইয়ের বিবরন বলতে দেখা যায়। তিনি বনানী থাকেন। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর কাজলায় তার বোনের বাসায় বেড়াতে আসেন।

যাত্রাবাড়ি থানার এক পুলিশ বলেন, যাত্রাবাড়ির অবস্থা খারাপ। প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের শিকার হয়ে কেউ মোবাইল, কেউ বেগসহ বিভিন্ন মালামাল হারিয়ে অসংখ্য ভুক্তভোগী থানায় জিডি করতে আসেন।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ এর বক্তব্য জানতে তাকে মুঠোফোনে কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *