শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

মির্জাপুরে সাংবাদিক আবুসালেহ সজীব এর মায়ের ইন্তেকাল

Reporter Name / ১৫০ Time View
Update Time : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মির্জাপুরে সাংবাদিক আবুসালেহ সজীব এর মায়ের ইন্তেকাল

মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের জাতীয় রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সেক্রেটারি (জে আর সি) আবুসালেহ সজীব ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা, নিউজ একুশ চ্যানেলের জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক কান্ট্রি টুডে ইংরেজি পত্রিকার উপজেলা প্রতিনিধির মা আছমা বেগম ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রোববার (৩০ মার্চ) ফজরের দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর সদরের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. জাকির হোসেন এর স্ত্রী বাওয়ার কুমারজানী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। দীর্ঘদিন যাবত তিনি পিত্ত থলিতে পাথর, জন্ডিস ও টিউমার রোগে ভুগছিলেন। এর আগে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলে জানা যায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এ পড়াশোনা করতেছেন। অনার্স এর পড়াশোনা প্রায় শেষের দিকে। তিনি স্বামী ও একমাত্র ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেছেন।

গত রোববার শেষ রমজানের দিন সকালে প্রথম জানাজা আম্বাতুন নেছা মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা বাদ যোহর শেষে সদরের ৫ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী মধ্য পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষ করে নিজ গ্রামের সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে।

সাংবাদিক আবুসালেহ সজীব এর মায়ের মৃত্যুতে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও জাতীয় রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি এবং সকলেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও সাবেক সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এব্যাপারে তার ছেলে সাংবাদিক আবুসালেহ সজীব বলেন, দেশ ও দেশের বাহিরের সকলের নিকট দোয়া চাই এবং পবিত্র মাহে রমজান মাসের উছিলায় মহান আল্লাহ তায়ালা যেন আমার আম্মুকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *