বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী

Reporter Name / ৪৯৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

 

কলাপাড়(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় মারিয়া আক্তার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মারিয়া উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারিয়া নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি রজপাড়া এলাকায় বেড়াতে আসে। পরে সে সকাল নয়টার দিকে তার বোনের মেয়েকে নিয়ে সিক্সলেন সড়ক হয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় রাস্তা পার হতে গিয়ে একটি অটোবাইকের ধাক্কায় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *