বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৪৮৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

বাহুবলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের কবরস্থান থেকে একটি গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি উক্ত গ্রামের মৃত মাহমুদউল্লার ছেলে আঞ্জব আলী(৬০) এর।স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিব উল্লাহ মৃতের পারিবারিক তথ্যের বরাত দিয়ে জানান, আঞ্জব আলী ছিল মানষিক রোগী। শুক্রবার বিকালে সে বাড়ী হতে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি।

শনিবার সকালে স্থানীয়রা শনিবার (১০ মে) সকালে কবরস্থানের গাছে লাশ ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের ছাটনি গাছের ডালে গায়ের শার্ট ও মাফলার দিয়ে ফাস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *