বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

নরসিংদীর শিবপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা ও অফিস সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name / ৩২১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা ও অফিস সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফরোজা খানমের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কিশোর কিশোরী ক্লাবের বরাদ্দকৃত অর্থ গোপন করে তারা আত্মসাত করত। সময় মতো অফিসে না আসা সহ নিয়মিত অফিস না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী বাঘাব ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বিলকিস বলেন, কর্মকর্তা বিলকিস ও সহকারী কাম কম্পিউটার আফরোজা খান বিভিন্ন সময় আমাদের সাথে দুর্নীতি করে আসছে। বিগত দিনের কিশোর কিশোরী ক্লাবের সকল বাজেটের টাকার কোনো হিসাব দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা। ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়ে টাকা দিতো।

তিনি আরও বলেন, ২৬ মাসে আমি টাকা পাইছি ২০ হাজার ৫শ’। এই বরাদ্দ খুঁটিনাটি বের করে দেখেছি ২৬ মাসে আমাদের টাকা আসে ৫২ হাজার টাকা।
টাকা আত্মসাতের প্রতিবাদে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলন করেছেন বাঘাব ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সহ উপজেলার ৯ টি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যরা।

এ ব্যাপারে বক্তব্য নিতে শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রোকসানা বিলকিস ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফরোজা খানম’কে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *