বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Reporter Name / ৬৩১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

হুমায়ুন ফরিদ (‎সুনামগঞ্জ) প্রতিনিধি :

‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের দু’দফা সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর হোসেন (৪২) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত আব্দুল মতিন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাকন বিবির মেয়ে সখিনা বিবির স্বামী এবং নিহত আকবর আলী একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আব্দুল মতিন ও আকবরের সমর্থকদের মধ্যে স্থানীয় লক্ষীপুর মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দু’দফা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে দু’পক্ষের দু’জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *