বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

Headline :
মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ  বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মো. মুনির উজ্জামান শিমু মির্জাপুরের গোড়াই ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন দেশপ্রেমের আড়ালে বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ চরমোনাই পীরের ক্ষমতার লোভে গাদ্দারি, ইসলামি আন্দোলনের সাথে আমির মুফতি রেজাউল করিম  বারুইপুর জেলা পুলিশ১১৪, টি মুঠো ফোন উদ্ধার করে  মিরপুরে প্রশাসনের যোগসাজশে রাতের আধারে ফসলী জমির মাটি বিক্রি অভিযোগ  ডেমরায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আত্মপ্রকাশ

দেশপ্রেমের আড়ালে বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ চরমোনাই পীরের

Reporter Name / ১০৪ Time View
Update Time : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Oplus_131072

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশপ্রেম ও ইসলামের নামে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী প্রকাশ্যে দেশপ্রেমের কথা বললেও পর্দার আড়ালে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং গোপন বৈঠকে লিপ্ত রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।
চরমোনাই পীর বলেন, “ইসলাম ও দেশপ্রেমের স্লোগান দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে, তারা বিদেশিদের সঙ্গে আঁতাত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায়ে ব্যস্ত।”
তিনি আরও বলেন, “এ ধরনের দ্বিমুখী রাজনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। জনগণকে এসব ভণ্ড রাজনীতিবিদ সম্পর্কে সচেতন হতে হবে।”
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *