বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিরুব্দে হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ

Reporter Name / ৩২১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিরুব্দে হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার:মোঃইমরান।

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভায় রবিবার (২৭অক্টোবর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নের তথ্যসমূহ যেমন- নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা,অভিযুক্তের হাল (গ্রেফতার-জামিন) ও মন্তব্য নির্ধারিত ছকে সংযোজন করতে হবে।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে-সম্পাদকের সুপারিশসহ ইমেইল press1@moi.gov.bd এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন; সাংবাদিকতার প্রত্যয়ন-প্রমাণ-গ্রহণযোগ্য প্রমাণপত্র এসঙ্গে সংযুক্ত করতে হবে; সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট , ১৯৭৪ এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে।

অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল-অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *